সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৫:৪৮ পূর্বাহ্ন
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন
বিশেষ প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের আছিয়া বেগম (৫৫) জীবনের শেষ বয়সে এসে হারিয়েছেন মাথা গোঁজার একমাত্র আশ্রয়টুকু। সাম্প্রতিক পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গেছে তাঁর বসতঘর। এখন মেয়ের বাড়িতে আশ্রিত হয়ে কাটছে দিন। নিজের ভিটায় পড়ে আছে শুধু ভাঙা ঘরের ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেই অশ্রুসিক্ত হয়ে ওঠেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া বেগমের দুই ছেলে আলাদা সংসার নিয়ে ব্যস্ত। তারা মায়ের খোঁজখবরও তেমন নেন না। ১৪ বছর বয়সী ছোট ছেলেকে নিয়েই জীবনের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পাহাড়ি ঢল তাঁর সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। নিজের কোনো আশ্রয় না থাকায় বাধ্য হয়ে মেয়ের বাড়িতে উঠেছেন। আছিয়া বেগম বলেন, চোখের সামনে পানির তোড়ে ঘরটি ভেঙে যেতে দেখেও কিছুই করার ছিল না। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ঘর হারিয়ে এখন কোথায় থাকবেন, কীভাবে আবার নতুন করে ঘর তুলবেন সেই দুশ্চিন্তাই তাঁকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। মেয়ে সাবানা আক্তার বলেন, সংসারের সীমিত সামর্থ্যে মাকে আশ্রয় দিলেও স্থায়ীভাবে তাঁর থাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। নতুন করে একটি ঘর নির্মাণের মতো আর্থিক সক্ষমতা তাঁদের নেই। দিনমজুরের সামান্য আয় এবং পাহাড়ি ঢলে ভেসে আসা বাংলা কয়লা কুড়িয়ে বিক্রির টাকায় কোনোমতে চলত আছিয়া বেগমের সংসার। যেখানে প্রতিদিন দুবেলা খাবারের সংস্থান করাই কঠিন, সেখানে নতুন করে বসতঘর নির্মাণ তাঁর কাছে স্বপ্নের মতো। প্রতিবেশীরা জানান, আছিয়া বেগমের মতো সীমান্ত এলাকার অনেক পরিবারই পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বয়স, দারিদ্র্য ও পারিবারিক অসহায়ত্বের কারণে আছিয়ার দুর্ভোগ সবচেয়ে বেশি। তাঁরা দ্রুত সরকারি সহায়তায় তাঁর জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণের দাবি জানান। আছিয়া বেগম বলেন, চোখের সামনে আমার ঘরটা পানির স্রোতে ভেঙে ভেসে গেল। কিছুই করতে পারিনি। এখন মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। নিজের একটা ঘর ছিল, সেটাও আর নেই। নতুন করে ঘর তোলার সামর্থ্য আমার নেই। সরকার বা কোনো দয়ালু মানুষ যদি একটু সাহায্য করতেন, তাহলে শেষ বয়সে মাথা গোঁজার একটা ঠাঁই পেতাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব