সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

নাগরিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা আজ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৭:৩৪ পূর্বাহ্ন
নাগরিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা আজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা আজ বৃহ¯পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের সঙ্গে পুলিশের স¤পৃক্ততা বৃদ্ধি, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা বিষয়ক মতামত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল শ্রেণি-পেশার নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সভায় উপস্থিত থেকে মতবিনিময়কে সফল ও ফলপ্রসূ করার আহ্বান জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি