সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নাগরিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা আজ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:০৭:৩৪ পূর্বাহ্ন
নাগরিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা আজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা আজ বৃহ¯পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণের সঙ্গে পুলিশের স¤পৃক্ততা বৃদ্ধি, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা বিষয়ক মতামত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা ও পরামর্শ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল শ্রেণি-পেশার নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে সভায় উপস্থিত থেকে মতবিনিময়কে সফল ও ফলপ্রসূ করার আহ্বান জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা