তাহিরপুরে ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ
- আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:২২:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ব্যতিক্রমী আয়োজনে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া, অপুষ্টি ও ক্ষুধামুক্ত শিশু গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা শিশু ফোরামের উদ্যোগে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় এবং তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর খেলায় বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শাকিব মুন খোকন, তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম (জুবায়ের), বালিজুড়ী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ, শিশু ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক শাকিব মুন খোকন বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পার¯পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। একই সঙ্গে এটি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম (জুবায়ের) বলেন, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যা দূর করা সম্ভব। এতে মেয়েরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জনপ্রতিনিধি, সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে, নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ