সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধোপাজান-যাদুকাটায় পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:২৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:২৫:৫২ পূর্বাহ্ন
ধোপাজান-যাদুকাটায় পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদী ও যাদুকাটা নদীসহ বিভিন্ন নদীতে অবাধে বালু-পাথর লুট, নদীরপাড় কাটা এবং পরিবেশ বিধ্বংসী কর্মকা- বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের সভাপতি এ কে এম আবু নাছার, সহ-সভাপতি সাইফুল আলম সদরুল, সাংবাদিক আল হেলাল, শিক্ষার্থী ইমনদোজা, উছমান গণি, সিয়াম আহমদ প্রমুখ। বক্তারা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের অবৈধ বালি উত্তোলন ও পরিবহন বন্ধ করার কথা বলেও প্রয়োজনীয় ও কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা বলেন, ইজারাবিহীন ধোপাজান নদী ও সুরমা নদীর সংযোগস্থলে সার্বক্ষণিক পুলিশি প্রহরার কথা বলে আসলেও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সরকারি স¤পদ লুটেপুটে খাচ্ছে সর্বমহলের প্রভাবশালীরা। তারা এসব লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ