সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:২৮:২৯ অপরাহ্ন
অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (আই অ্যান্ড সিএম) রাখী রাণী দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী। সভাপতির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান বলেন, জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, শহরে মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। অপরাধ দমনে জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, ছাত্রদলের সভাপতি তারেক মিয়া এবং মহিলা দলের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন। বক্তারা সীমান্ত ও স্থানীয় পর্যায়ে মাদকের রুট বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং শহরে নিয়মিত নিরাপত্তা টহল বৃদ্ধির দাবি জানান। তারা তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত দর্শনার্থীদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও জনসচেতনতা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ