সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সেবা চালু না হওয়ায় বিপাকে রোগী-স্বজন

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১১:৫০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১১:৫১:২৪ অপরাহ্ন
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ
শহীদনূর আহমেদ ::
সারাদেশের ১০টি হাসপাতালের সাথে গত ১৪ জুন সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হাম ডেডিকেটেড আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৫ সপ্তাহ পার হলেও চালু হয়নি সেবা। এর আগে প্রায় ৩ বছর আগে জেলার এই প্রধানতম হাসপাতালে আইসিইউ ইউনিটির উদ্বোধন করেছিল তৎকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে কোনো ধরনের লোকবল নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উপযোগী অবকাঠামো ব্যবস্থা ছাড়া উদ্বোধন করলেও বাস্তবে সেবা চালু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে বর্তমান সরকারের হাম প্রাদুর্ভাবের সময় শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণে দেশের ১০টি হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ হাসপাতালের আইসিইউ ইউনিটকে রাখা হয়। ১৪ জুন অন্যান্য হাসাপাতালের সাথে র্ভাচুয়ালি সুনামগঞ্জ সদর হাসপাতালের ৮ম তলায় ১০ শয্যাবিশিষ্ট ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। উদ্বোধনের সময় লোকবল নিয়োগসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করে দ্রুত সময়ের মধ্যে সেবা চালু করতে নির্দেশ দিলেও সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ইউনিট উদ্বোধনেই আটকে রয়েছে। গত বুধবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বন্ধ রয়েছে আইসিইউ ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেবার জন্য এখনোও পুরোপুরি প্রস্তুত হয়নি ইউনিট। কিছু যন্ত্রপাতিতে ত্রুটি রয়েছে। তাছাড়া এই বিশেষায়িত ইউনিট পরিচালনায় যে লোকবল প্রয়োজন তাতেও ঘাটতি রয়েছে। সেবা চালু করতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসপাতালের ৬ষ্ঠ তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২০০ শতাধিক রোগী। এরমধ্যে শতাধিক রোগী ভর্তি রয়েছেন হাম উপসর্গে আক্রান্ত হয়ে। রোগীর স্বজনরা জানিয়েছেন, হাম উপসর্গে আক্রান্ত রোগীদের একটু জটিল অবস্থা হলেই সিলেটে পাঠিয়ে দেন ডাক্তাররা। বাচ্চাদের শ্বাস কষ্ট দেখা দিলে রোগী হাসপাতালে রাখতে চায় না। আইসিইউ ইউনিটে সেবা চালু হলে রোগীদের জন্য উপকার হতো হলে জানান তারা। মজনু মিয়া নামের রোগীর এক স্বজন বলেন, শুনেছি হাসপাতালে আইসিইউয়ের উদ্বোধন হয়েছে। কিন্তু এখনো নাকি চালু হয়নি। আমরা চাই সরকার যেন দ্রুতই এই সেবা চালু করে। এতে আমাদের বড় উপকার হবে। হাসপাতালে সেবা নিতে আসা নোয়াজ আহমদ বলেন, হৃদরোগ বা জটিল রোগের কোনো চিকিৎসা হাসপাতালে পাওয়া যায় না। আইসিইউ উদ্বোধনের পর আমরা অনেক আশাবাদী ছিলাম যে, এখন রোগীরা অন্তত ভরসা পাবেন। কিন্তু কিসের কি? উদ্বোধনের পর সেবা চালু হচ্ছে না। তাহলে উদ্বোধন করে লাভ কি হলো?
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাম্মদ হোসেন বলেন, গত ১৪ জন আইসিইউ ইউনিটে উদ্বোধন হলেও কিছু সমস্যার কারণে সেবা চালু করা যাচ্ছেনা। যন্ত্রপাতিতে কিছুটা সমস্যা রয়েছে। দ্রুততম সময়ে সেবা চালু করতে আমাদের চেষ্টা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ