সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ

জামালগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০১:৩৮:০৭ অপরাহ্ন
জামালগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজল মিয়া, ব্যবসায়ী সাইদুল আলম, আব্দুল গফফার, বাবুল মিয়া, বাজার কমিটির ক্যাশিয়ার ফজলুল করিম, সেক্রেটারি আসাদুল আলম সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, আলমগীর নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আলমগীর বাড়ির সামনে তার মোটরসাইকেল রেখে চলে যান। এ সময় অজ্ঞাতপরিচয় কেউ বা কারা মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাচের ফাঁকে ৩৫ পিস ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন বলে দাবি করেন তারা। সে দীর্ঘদিন যাবত ধানের ব্যবসার সাথে জড়িত। তার চলাফেরা খুবই ন¤্র ও ভদ্র। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অশালীন কার্যক্রমে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায় নি। সে দীর্ঘদিন যাবত সুনামের সহিত ধানের ব্যবসা করে আসছে। এমনকি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলো। কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে তার স¤পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা। তাই পুলিশ প্রশাসনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত তাকে মামলা থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাই। উল্লেখ্য, গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে অভিযান চালায়। এ সময় মানিগাঁও গ্রামের মো. আলমগীরকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। পরে আলমগীরের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ