সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:১১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:৩৮:৫২ পূর্বাহ্ন
প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম
বিশেষ প্রতিনিধি::
দুপুরের সূর্য তখন মাথার ঠিক ওপরে। প্রখর রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে সুনামগঞ্জের জনপদ। শহরের ব্যস্ত সড়কে মানুষের চলাচল কমে এসেছে, দোকানপাটেও নেমেছে অলসতা। কিন্তু এই দহন উপেক্ষা করেই ঘাম ঝরিয়ে কাজ করে চলেছেন একদল মানুষ। কারও কাঁধে ইট-বালুর বোঝা, কেউ রিকশার প্যাডেলে পা চালাচ্ছেন, কেউ ভ্যানে পণ্য নিয়ে ছুটছেন গন্তব্যে। কারণ সুনামগঞ্জের খেটে খাওয়া মানুষের কাছে রোদের তাপের চেয়েও বড় পেটের তাগিদ। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, পৌরবিপণি, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র রোদের কারণে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেলেও কর্মব্যস্ততায় ভাটা পড়েনি শ্রমজীবী মানুষের। একই চিত্র জেলার হাওরাঞ্চলেও। খোলা আকাশের নিচে কৃষক ও কৃষিশ্রমিকরা জমিতে কাজ করছেন, কেউ আবার নৌকায় করে হাওর পাড়ি দিয়ে জীবিকার সন্ধানে ছুটছেন। শহরের দিনমজুর মোস্তফা মিয়া বলেন, রোদে কাজ করতে খুব কষ্ট হয়। শরীর ঘামে ভিজে যায়। তারপরও কাজ বন্ধ রাখার সুযোগ নেই। কাজ না করলে পরিবারের খরচ চলবে না। রিকশাচালক আব্দুল খালিক বলেন, দুপুরে যাত্রী কম থাকে। তবুও রাস্তায় থাকতে হয়। কারণ সারাদিনে যা আয় হয়, তা দিয়েই সংসার চালাতে হয়। ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, গরমে বারবার পানি খেতে হয়। মাঝে মাঝে ছায়ায় একটু দাঁড়াই। কিন্তু বেশিক্ষণ বসে থাকলে আয় কমে যায়। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় রোদে কাজ করলে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজনীয় বিরতি নেওয়া, পর্যাপ্ত পানি পান এবং মাথা ঢেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। তবে বাস্তবতা বলছে, সেই পরামর্শ মেনে চলার সুযোগ সবার নেই। দিন এনে দিন খাওয়া মানুষের কাছে প্রতিটি কর্মঘণ্টাই আয়ের সঙ্গে জড়িত। একদিন কাজ বন্ধ থাকলে সংসারের হিসাব এলোমেলো হয়ে যায়। তাই তপ্ত রোদ, ক্লান্তি কিংবা শারীরিক কষ্ট - কোনো কিছুই তাদের জীবনসংগ্রাম থামাতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী