সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:১৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:১৫:১৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাদল কৃষ্ণ দাস::
জামালগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গত ১৮ জুলাই থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো. আ: মালিক, কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, স্থানীয় সাংবাদকর্মীসহ, এলজিইডির কর্মী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে নিয়ে হাসপাতাল পরিশর্দনে রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। এদিকে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলামের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগার আলী, আরডিও শ্রীকান্ত তালুকদার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো. আ. মালিক, ভূমি অফিসের কর্মকর্তা মো. আবুল আসাদ, ইউএনও অফিসের সহকারী প্রান্ত তালুকদারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলামকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী