সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
এস্কেভেটর ও হুইল লোডার জব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:২৭:২৯ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত রহমতপুর উত্তরপাড়া সংলগ্ন ইজারা বহির্ভূত নদীপথ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও একটি হুইল লোডার জব্দ করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, গত ২২ জুলাই বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ছাতক থানা ও ছাতক নৌ-পুলিশের সহায়তায় রহমতপুর উত্তরপাড়া সংলগ্ন নদীপথে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত (টপসয়েল কর্তনের জন্য) একটি এস্কেভেটর ও একটি হুইল লোডার মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সাক্ষী মো. ইসলাম উদ্দিন ও জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত আলামত জব্দ করেন এবং স্থানীয় ইউপি সদস্য মো. ইসলাম উদ্দিনের জিম্মায় জিম্মানামা মূলে হস্তান্তর করেন। অভিযান চলাকালে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে জব্দকৃত আলামত ফেলে কৌশলে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজনের বক্তব্য ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জব্দকৃত আলামত ব্যবহার করে (টপসয়েল কর্তনের জন্য) ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের রহমতপুর উত্তরপাড়া সংলগ্ন ইজারা বহির্ভূত নদীপথ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের এলাকার ভূ-প্রকৃতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের এ কর্মকা- বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরও উল্লেখ করা হয়, জব্দকৃত আলামতের তাৎক্ষণিক কোনো মালিক পাওয়া না যাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেননি। পরবর্তীতে মোবাইল কোর্ট মামলা নং-৬৪/২০২৬, তারিখ ২২ জুলাই ২০২৬-এর আদেশনামা প্রাপ্তির পর অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ শেষে ২৩ জুলাই ২০২৬ ছাতক থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন- আমির আলী (৩৮), জমির আলী (৩৫), আবুল বশর (৬০), আতাউর (৪০), চমক আলী (৬০), নজির আলী (৫৫), ধন মিয়া (৬২), মোহাম্মদ আলী (৫২), কামরুল (৩৮), রফিক (৫৫), জয়নাল (৪৬), এবাদুল্লাহ (৫৪), জাইদুল (৪২), আতাউর (৪৮), সুজন (৪৬) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা