সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জামালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী জাইমা মোসফিরাত

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০২:৪৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০২:৪৯:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী জাইমা মোসফিরাত
স্টাফ রিপোর্টার::
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে জামালগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী জাইমা মোসফিরাত। জানা গেছে, জামালগঞ্জ উপজেলার চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জাইমা। বিদ্যালয়ে সে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ধারাবাহিকভাবে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করেছে এবং পঞ্চম শ্রেণিতে ক্লাস রোল-১ ছিল। বর্তমানে সে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। জাইমার বাবা মো. জাবেদ জাহাঙ্গীর একজন ব্যবসায়ী এবং মা মোছা. তাছমিন নাহার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের বাড়ি জামালগঞ্জ উপজেলার নয়াহালট (বড়বাড়ি) গ্রামে। পড়ালেখার পাশাপাশি বই পড়া ও দাবা খেলায় আগ্রহী জাইমা। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জাইমার অভিভাবকরা বলেন, ভবিষ্যতেও সে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমনটাই তাদের প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী