ধর্মপাশায় ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩০:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩০:১২ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে রবিবার ভোররাতে সাতটি ইয়াবাসহ হৃদয় হোসেন (৩০) ও রুবেল মিয়া (৩৫) নামের দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী হৃদয় হোসেন ও ধর্মপাশা সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী রুবেল মিয়া রবিবার ভোর রাতে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মোড়ে ইয়াবা বেচাকেনা করছিলেন। খবর পেয়ে ভোর রাত সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালিয়ে সাতটি ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি