সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৩১:১০ পূর্বাহ্ন
শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। বর্তমানে ভুক্তভোগী শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৬ জুলাই) সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের একটি গ্রামে অভিযুক্তের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত সাইফুল হক ওই এলাকার সমরু মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাসননগর এলাকায়। সে বর্তমানে মোল্লাপাড়া ইউনিয়নের গ্রামে বসবাস করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে সাইফুল। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতেনাতে অভিযুক্ত সাইফুলকে আটক করে উত্তম-মধ্যম দেয়। বিষয়টি জানতে পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) তাৎক্ষণিকভাবে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ দ্রুত পৌঁছে আহত অবস্থায় অভিযুক্ত সাইফুলকে নিজেদের জিম্মায় নেয়। একই সাথে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গণধোলাইয়ে আহত আসামি সাইফুলকে পুলিশ হেফাজতে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন