সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৬:২২ পূর্বাহ্ন
দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার দুর্গম হাওরের চারটি বিদ্যালয়ে ক্লাস নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওরের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া হাওরের শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেন। এসময় তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ, পাটাবুকা, সোলেমানপুর ও উত্তরশ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষার ক্লাস নেন। শিশুদের ক্লাস নিয়ে ত্রুটিবিচ্যুতি ধরে তিনি শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের এক মাসের ভিতর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা নেবার নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের রিডিং, রাইটিং দক্ষতাসহ পাঠদানের নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের একসঙ্গে বিষয়ভিত্তিক বেসিক ক্লাস নেওয়ার নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বাস্তবিক কারণেই হাওরের প্রাথমিক শিক্ষা পিছিয়ে আছে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। প্রতিমন্ত্রীর স্কুল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, পিটিআই সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম