দিরাইয়ে এমপি নাছির চৌধুরীকে সংবর্ধনা
- আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪২:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৪২:৩২ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে দিরাই বাজার মহাজন সমিতি। সোমবার বিকেলে দিরাই পৌরশহরের পুরান বাজারের মহাজন সমিতির কার্যালয় প্রাঙ্গণে মহাজন কমিটির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-মাসুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, রুদ্র মিজান, মহাজন সমিতির উপদেষ্টা সুরঞ্জন রায়, সাব্বির মিয়া।
বক্তব্য রাখেন দিরাই বাজার মহাজন সমিতির সহ সভাপতি হান্নান অর রশিদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি