সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

নতুন প্রজন্মই গড়বে আগামীর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন
নতুন প্রজন্মই গড়বে আগামীর মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ
সম্প্রতি কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে দেশের নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, পরিবেশ রক্ষা এবং পশুপাখির প্রতি মানবিক ও যতœশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। রাষ্ট্রপ্রধানের এই আহ্বান কেবল একটি আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের সামাজিক ও পরিবেশগত সংকট উত্তরণে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী দিকনির্দেশনা। একটি দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার তরুণ ও শিশু-কিশোর সমাজ। একটি বহুমাত্রিক সমস্যার মুখোমুখি দেশে নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আমাদের শিক্ষা ব্যবস্থা যখন দীর্ঘকাল ধরে কেবল বইমুখী ও পরীক্ষাকেন্দ্রিক জিপিএ-নির্ভর প্রতিযোগিতায় আটকে আছে, তখন ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ শীর্ষক এই উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। শারীরিক সুস্থতা, শৃঙ্খলা এবং নেতৃত্ব শেখার অন্যতম প্রধান মাধ্যম খেলাধুলা। প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন- পড়ার সময় মনোযোগ দিয়ে পড়া এবং খেলার সময় মন দিয়ে খেলা -এই চর্চা ফেরানো গেলে মাদকের বিভীষিকা ও ডিজিটাল পর্দার ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখা সম্ভব হবে। তবে এই বক্তব্যের সবচেয়ে মানবিক ও গুরুত্বপূর্ণ দিকটি হলো পরিবেশ রক্ষা ও নাগরিক দায়িত্ব পালনে কিশোর-কিশোরীদের ভূমিকার ওপর জোর দেওয়া। যেখানে-সেখানে ময়লা না ফেলা, অপরকে তা করতে বারণ করা, প্রতি বছর অন্ততঃ একটি করে গাছ লাগানো এবং পশুপাখির যতœ নেওয়ার মতো ছোট ছোট চর্চাগুলোর মাধ্যমে শিশুদের মধ্যে নাগরিক সচেতনতা গড়ে ওঠে। শৈশব থেকে যদি একজন মানুষের মধ্যে দেশের আলো-বাতাস, পরিবেশ ও বোবা প্রাণীদের প্রতি মমত্ববোধ তৈরি করা যায়, তবে ভবিষ্যতে তারাই হয়ে উঠবে নীতিবান ও দায়িত্বশীল নাগরিক। সরকারের পক্ষ থেকে তরুণ প্রজন্ম যে পেশাতেই নিয়োজিত হতে চায়, তাতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাস যেন কেবল কথার কথায় আটকে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দৃষ্টি দিতে হবে। নতুন কুঁড়ি ¯েপার্টসের মতো জেলা ও উপজেলা পর্যায়েও খেলাধুলা এবং পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ চর্চা ও খেলাধুলার উপযুক্ত পরিকাঠামো নিশ্চিত করতে হবে। দেশ গড়া কোনো একক ব্যক্তি বা সরকারের কাজ নয়। নতুন প্রজন্মের কাঁচা মনে স্বদেশের প্রতি ভালোবাসা, পরিবেশ সচেতনতা ও ক্রীড়ানুরাগের বীজ বুনে দিতে পারলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন একেবারেই সম্ভব। আমরা আশা করব, প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা তরুণ সমাজের সামনে তুলে ধরেছেন, তা বাস্তবায়নে পরিবার, সমাজ ও রাষ্ট্র একযোগে কাজ করে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি