সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৫:১২ অপরাহ্ন
জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে মাত্র এক কিলোমিটার এলজিইডির সড়কের বেহাল দশায় মানুষের ভোগান্তির শেষ নেই। এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সড়কটি ভাঙতে ভাঙতে স্থানে স্থানে রীতিমতো খাদে পরিণত হয়েছে। এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ছোট এ সড়ক দিয়ে বড় বড় মালাবাহী যানবাহন নির্মাণসামগ্রী পরিবহন করার কারণে রাস্তাটি দিনে দিনে ভাঙতে ভাঙতে বেহাল দশায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও রাস্তাটি মেরামতে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাণীগঞ্জ বাজার এলাকার তহসিল অফিস থেকে রাণীগঞ্জ কলেজ রোড পয়েন্ট পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। প্রায় এক বছর ধরে রাস্তাটি ভাঙতে ভাঙতে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি অচলাবস্থার সৃষ্টি হওয়ায় রাণীগঞ্জ বাজারে যানজট লেগেই থাকে। কারণ ছোট ওই বাইপাস রাস্তা দিয়ে প্রতিনিয়ত বাউধরণ, স্বজনশ্রী, গোপরাপুরসহ অনেক গ্রামের হাজার হাজার মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করতেন। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়ে রাণীগঞ্জ বাজারের গলি দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে পদে পদে বেড়েছে জনভোগান্তি। তাই জনভোগান্তি লাঘবে দ্রুত রাস্তাটির টেকসই মেরামত চান ভুক্তভোগী মানুষজনসহ অত্র অঞ্চলের সর্বস্তরের পথচারী জনতা। তাদের দাবি একটাই দ্রুত রাস্তার কাজ চাই। না হলে সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। রাণীগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, ব্যবসায়ী রাজিব তালুকদার, সমাজকর্মী ফখরুল ইসলাম, প্রতিবাদী আলীনুর রহমানসহ স্থানীয় অসংস্য প্রতিবাদী লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় প্রতিদিন নজিরবিহীন ভোগান্তির শিকার হচ্ছেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন। এ রাস্তায় এখন আর গাড়ি চলে না। মানুষ হেঁটেও যেতে পারে না। পুরো রাস্তাটি ভাঙতে ভাঙতে স্থানে স্থানে খাদে পরিণত হয়েছে। আমরা রাস্তার দ্রুত সংস্কার চাই। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনে রাস্তারটির নাজুক অবস্থার চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের প্রস্তাব করেছি। আশা করছি, কাজ শুরু হবে। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলার প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, এ রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে কাজ শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম