সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

কামারখাল দ্রুত পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার আশ্বাস

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:১৯:৪৬ অপরাহ্ন
কামারখাল দ্রুত পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার আশ্বাস
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের কামারখাল পরিদর্শনে গিয়ে তা দ্রুত পরিষ্কার ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে খালের দূষণ ও পানিনিষ্কাশন পরিস্থিতি সরজমিনে দেখতে কামারখাল এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এবং পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং রোগ-জীবাণুর উৎসে পরিণত হয়েছে। খালের পানিপ্রবাহ স্বাভাবিক করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রকল্প গ্রহণ করে কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক জানান, কামারখাল পরিষ্কার করা আমাদের অগ্রাধিকার তালিকাভুক্ত একটি জরুরি কাজ। বিশেষ প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই স্থানীয় বাসিন্দারা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন এবং খাল পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পৌরসভা প্রচারণায় নয়, কাজে বিশ্বাসী। খালটি ব্যবস্থাপনার কাজ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান ও পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ