সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:২৭:৫১ পূর্বাহ্ন
তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা
স্টাফ রিপোর্টার::
বিআইডব্লিউটির অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুুর ও জামালগঞ্জ উপজেলার চারটি নদী পথে অনির্দিষ্ট কালের নৌপরিবহন ধর্মঘট চলছে। নৌযান মালিক, শ্রমিকগন,নৌ পরিবহন সমিতি একাত্মাপোষন করায় নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে। শুধু বিআইডব্লিউটিএ নয় টুলটেক্স,খাস কালেকশনের নামেরও চাঁদাবাজি বন্ধের দাবীতে গত মঙ্গলবার (২৮ জুলাই) থেকে তাহিরপুর উপজেলার পাটলাই নদী, যাদুকাটা নদী, রক্তি নদী এবং জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদী পথে কয়লা,চুনাপাথর,বালু পরিবহণ হচ্ছে না দেশের বিভিন্ন প্রান্তে। এতে করে ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে আর নদীতে নেই চিরচেনা নৌযান চলায় শব্দ। এর পূর্বে রবিবার(২৬ জুলাই) দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর কুড়ের পাড় এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নৌ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় শ্রমিক,ব্যবসায়ী,নৌ মালিক সমিতি, ষ্টোনকাসার মালিক সমিতি। শ্রমিক জামাল মিয়া জানান,নৌ পরিবহণ ধর্মঘটের কারনে নৌকা আসছে না,যার জন্য আমরাও বেকার হয়ে পড়েছি। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে আছি। কাজ না করলে সংসার চলাবো কি করে। নৌযান মালিক আবুল মিয়া জানান,আমি কয়লা,চুনাপাথর,কয়লা বালু পরিবহন করি। কিন্তু বিআইডব্লিউটিএসহ অন্যান্য ঘাটের নামে অতিরিক্ত চাঁদাবাজির কারনে যাদের মাল পরিবহন করবো তারা ত খরচ বেশি দিবে না। সে কারনে নৌকা চলাচল বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে,নদী পথে মাঝ নদী থেকে নৌকা আটকিয়ে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটি, টুলটেক্স,খাস কালেকশনের নামে অতিরিক্ত চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজি বন্ধে ও সমাধানের জন্য সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বার বার লিখিত অভিযোগ, মানববন্ধন ও পরিবহন ধর্মঘট করে প্রতিবাদ জানানোর পরও কোনো সমাধান হয়নি। ব্যবসায়ী নূর উদ্দিন বলেন,ওই সব নদীতে চলতি পথে ছোট নৌকা নিয়ে চাঁদাবাজি করলেও দায়িত্বশীলরা এর লাগাম টেনে না ধরতে পারছে না। বিআইডব্লিউটিএর নামে সুরমা নদীর লালপুর এলাকায় বালু পাথর লোড ও আনলোড ক্ষেত্রেই প্রতি ঘনফুটের বিপরীতে ২ টাকা ৮০ পয়সা করে টোল নিচ্ছে। খালি নৌকা নিয়ে আসা যায় করলেও ২-৩ হাজার টাকা দিতে হয়। যা দেশের অন্য কোথাও এ ধরনের টোল আদায়ের নজির নেই।
ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল মিয়া জানান,এসব ঘাটের কোন অস্তিত্ব নেই তারপরও টাকা দিতে হচ্ছে তাও অতিরিক্ত। আর বিআইডব্লিউটিএ বিগত বছর গুলোতে ৩৪ টাকার নিছে ছিলো চলতি বছর ৭০ টাকা নেয় পরে আন্দোলন শুরু করলে ৩৫ টাকা নিলেও আবারও ৫০ টাকা নিচ্ছে। যে করনে আমাদের খরচের পরিমান বেড়ে গেছে। বাদ্য হয়ে নৌ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি আর এই চাঁদাবাজির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। বিআইডব্লিউটিএর বিয়ে প্রশাসন কিছু করার নেই এটি আলাদা তবে খাসকালেকশন, টুলট্যাক্স এর বিষয় নির্ধারিত টাকা আদায় করতে এবং সাইনবোর্ড টানিয়ে রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম