বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত ললিতা বিবি
- আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
গৃহবধূ ললিতা বিবি (৪৪) স্বামী ও চার সন্তান নিয়ে কোন রকম জীবন পার করছিলেন। তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের বাসিন্দা ললিতা বিবির জীবন ছিল কঠিন সংগ্রামের।
বাঁচার তাগিদে স্বামী ও সন্তানদের নিয়ে কৃষিকাজ করে দিন পার করছিলেন তিনি। হঠাৎ করেই তার শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।
প্রথমে তাহিরপুরের চিকিৎসা করার কিন্তু অসুখ না কমায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্বামী ও সন্তানরা অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ধরা পড়ে তার ক্যান্সার। এরপর তাকে দেয়া হয় কেমোথেরাপি। এক
পর্যায়ে তার অবস্থার আরো অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে পারছেন না তিনি।
এদিকে ললিতা বিবির টানাপোড়েনের সংসারে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাদের আর্থিক অবস্থা আরো শোচনীয় পর্যায়ে। এ অবস্থায় স্বজনরা ললিতা বিবির চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। তাকে সহযোগিতার জন্য নগদ ও রকেট নম্বর হচ্ছে ০১৩৫০৫৯০৩৮৯, বিকাশ নম্বর ০১৭০৬১৩৯৫০৫।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ