সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ
মানববন্ধন

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:৫৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:২৯:৩৩ পূর্বাহ্ন
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুততম সময়ে নিয়ম মেনে বালুমহাল ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘ধোপাজান-চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে ধোপাজান-চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান স¤পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটি বালুমহাল ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর দুই তীরের পরিবেশ এবং তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে। সমাবেশে নদীটি রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- রাতের আঁধারে পরিবেশ-বিধ্বংসী অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সর্বপ্রকার বালু উত্তোলন বন্ধ রাখা, অবৈধভাবে উত্তোলন রোধে রাতে প্রশাসনিক টহল জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং অসাধু বালুখেকো চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাইযোদ্ধা আজিজুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী