সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ৩৩ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০১:০১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০১:০১:০৮ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে ৩৩ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। ক্যা¤েপ প্রাথমিক চক্ষু পরীক্ষা শেষে বাছাইকৃত ৩৩ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্বম্ভরপুর উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ চক্ষু ক্যা¤েপ মোট ৭৩ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা দেওয়া হয়। এর মধ্যে ছানি অপারেশনের উপযোগী ৩৩ জন রোগীকে সুনামগঞ্জের মল্লিকপুরস্থ জনতা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে লেন্স সংযোজন করে রোগীদের সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। তিনি ভবিষ্যতেও সমাজের অসচ্ছল মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নতমানের চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবং জনতা চক্ষু হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহা রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২