ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়ন ও ভার্ডের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
- আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার, মরহুম আলী সৈয়দ হাফিজিয়া নীরানীয়া মাদ্রাসায় (ইকবালনগর) চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মোট ১২০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৭১ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
উক্ত মাদ্রাসার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ।
অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা এবং ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কেরন। ক্যা¥্প ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ