সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে নবীনবরণ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৮:২২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৮:২২:২৭ পূর্বাহ্ন
স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে নবীনবরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ধারারগাঁও এলাকায় অবস্থিত স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের নবীনবরণ ও কোর্স পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ইনস্টিটিউটের চতুর্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ পলাশ চিছাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি প্যারামেডিক (সিপি) শিক্ষার্থী প্রসেনজিৎ পাল ও রিমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। পরে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীর মধ্যে প্রয়োজনীয় বই বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ পলাশ চিছাম বলেন, একজন দক্ষ কমিউনিটি প্যারামেডিক হিসেবে গড়ে উঠতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, আন্তরিকতার সঙ্গে পাঠ গ্রহণ করা এবং মানবসেবার আদর্শে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে কমিউনিটি প্যারামেডিক কোর্সের লক্ষ্য, পাঠ্যক্রম, কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কোর্স সম্পন্ন করে প্রত্যন্ত অঞ্চলে দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন, সুনামগঞ্জের সভাপতি মো. এনামুল হক ও ক্যাশিয়ার মো. মঞ্জুর আলী। এছাড়া বক্তব্য দেন স্যানক্রেড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার উইলসন দালবৎ, শিক্ষক ডা. প্রিয়া রাণী, শিক্ষক ফরিদা বেগম, সিপি মো. আরিফুল ইসলাম এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে জাকির হোসেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও ইসলামিক গজল পরিবেশন করেন। এতে নতুন ও পুরাতন ব্যাচের প্রায় ৬০ জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অধিভুক্ত ও নিবন্ধিত স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট ২০১৪ সাল থেকে সুনামগঞ্জ জেলায় দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্স পরিচালনা করে আসছে। প্রতি ব্যাচে ৪০ জন শিক্ষার্থী নিয়ে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪