সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নদীপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪০:৩৭ পূর্বাহ্ন
নদীপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে জামালগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার লালপুর, সুরমা ও পাটলাই নদীপথে বিআইডব্লিউটিএ এবং টোল-ট্যাক্সের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং অনির্দিষ্টকালের নৌধর্মঘটের ঘোষণা দিয়েছেন নৌযান মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর বাজারসংলগ্ন সুরমা নদীর তীরে নৌযান মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সহ¯্রাধিক শ্রমিক ও ব্যবসায়ীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে একই দাবিতে গত ২৫ জুলাই থেকে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার যাদুকাটা, মিয়ারচর ও পাঠানপাড়া স্টোন ক্রাশার মালিক-শ্রমিক সমিতিও সুরমা নদীতে সকল ধরনের মালামাল লোড-আনলোড ও নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি গেজেট অনুযায়ী বিআইডব্লিউটিএর নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে। পাটলাই, লালপুর ও সুরমা নদীপথে প্রতি ঘনফুট পাথরের জন্য নির্ধারিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা এবং বিভিন্ন স্থানে টোল ও অন্যান্য খাতের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। একইভাবে যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে বালু ও পাথর পরিবহনের ক্ষেত্রেও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, কোনো বৈধ ইজারা ছাড়াই রক্তি নদীর মোহনায় জোরপূর্বক প্রতি ঘনফুটে ২ টাকা এবং খালি নৌকা প্রবেশের ক্ষেত্রেও প্রতি নৌকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এতে নদীপথে পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ স¤পাদক কবির মিয়া বলেন, সরকারি গেজেট অনুযায়ী নির্ধারিত হারে বিআইডব্লিউটিএ ও অন্যান্য ইজারা আদায় করতে হবে। প্রতিটি আদায় কেন্দ্রে সরকারি রেট চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে এবং আদায়কৃত অর্থের বিপরীতে পাকা রশিদ দিতে হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বা চলমান নৌযান থেকে টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা জানান, অতিরিক্ত টোল আদায় ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গত এক মাসে তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি ও লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল এবং মালামাল লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, জয়দর আলী, রহম আলী, হিজবুল্লাহ, আল আমিন, শফিক মিয়া, শফিকুল ইসলাম, রুবেল মিয়া, আমিনুল, রাজন পাল, বেণু পাল, মতিষ পাল, শ্রমিক সর্দার মোহাম্মদ আলী, পিউতোষ, এলো মিয়া, মন্তোষ, বুধুসহ বিপুলসংখ্যক ব্যবসায়ী ও নৌশ্রমিক অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি