সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৩৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৩৩:০২ পূর্বাহ্ন
সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে দল। সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্র- জনতার গণবিপ্লবের পর যে আকাক্সক্ষার সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে। আশা করছি, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এ সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কিন্তু গণআন্দোলনের পর যে আকাক্সক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না। সব ষড়যন্ত্র ভেসে যাবে। তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই চায় বিএনপি। সবাই বাংলাদেশি, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স