চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড
- আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ছাতক পৌরসভার নোয়ারাই এলাকায় চাচাতো ভাইকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড- এবং এক লক্ষ টাকার অর্থদ-, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।
দ-প্রাপ্তরা হলেন ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. দবির হোসেন (৫৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৫০) এবং ভাতিজা মৃত আব্দুস সালামের ছেলে মো. সিহাব মিয়া।
বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ। শুনানী চলাকালে আছমা আক্তার লাভলী পলাতক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়ারাই এলাকার বাসিন্দা মোস্তাফা জুবায়ের দ-প্রাপ্ত আসামি দবির হোসেন সম্পর্কে আপন চাচাতো ভাই। জায়গা স¤পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দবির মিয়ার দখলে থাকা জমি নিয়ে আদালতে একাধিক মামলা পরিচালনা করে আসছিলেন মোস্তাফা জুবায়ের-এর ছোট ভাই মোস্তফা আনোয়ার এনাম। যার ফলে মোস্তাফা আনোয়ার প্রতি আক্রোশ সৃষ্টি হয় দবির পরিবারের। ২০২১ সালের ১৩ মে নোয়ারাই বাজার থেকে বাড়ি ফেরার পথে গৃহস্থালি কাজে ব্যবহৃত ময়লা পানি ইচ্ছাকৃতভাব মোস্তফা আনোয়ারের গায়ে ফেলে দেন দবির হোসেনের স্ত্রী লাভলী আক্তার। এর জের ধরে লাভলী আক্তারের সাথে কথা কাটাকাটি হলে দবির হোসেন ও তার আত্মীয়ের দ্বারা হামলার শিকার হন মোস্তফা আনোয়ার। হামলায় গুরুতর আহত হলে মোস্তফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোস্তাফা আনোয়ার।
এই ঘটনায় বাদী হয়ে দবির হোসেন ও তার স্ত্রী লাভলীসহ ৫ জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মোস্তফা জুবায়ের। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দবির হোসেন ও তার স্ত্রী আসমা আক্তার লাভলী ও ভাতিজা সিহাব মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দ-াদেশ দেন আদালত। এছাড়া ঘটনায় স¤পৃক্ততা না পাওয়ায় কবির মিয়া ও আব্দুর রাজ্জাককে খালাস দেয়া হয়। অপরদিকে, আদালত মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তি এবং রায়ের অনুলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ