সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উপদেষ্টারা দেশের বারোটা বাজিয়ে চলে গেছেন : পাটওয়ারী

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৮:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৮:২৭:৪৮ পূর্বাহ্ন
উপদেষ্টারা দেশের বারোটা বাজিয়ে চলে গেছেন : পাটওয়ারী
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই (উপদেষ্টা) দেশটার ১২টা বাজিয়ে চলে গেছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কো¤পানীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান আর চালাতে পারবে না। উনি ৬ মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যেই পরীক্ষায় তিনি ফেল করেছেন সেটাতে দ্বিতীয়বার বসানো উচিত না। নিজের বক্তব্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, আমি একটু ওইভাবেই কথা বলি। একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হইয়েন না, যে নাড়া দিলেও নড়ে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাসিনা দিল্লীতে, ওইখানে বসে ধমক দেয়, বলে আমি আসব। বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে হাসিনা দেশে আসলেও ফাঁসি নিশ্চিত করবে বাংলার জনগণ। কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদ জানিয়ে তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শুরুর দাবিও জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি