নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৮:২৮:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৮:২৮:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার পিরোজপুর এলাকায় সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়। ইতিমধ্যে ¯্রােতের টানে ভেসে গিয়ে মরদেহটি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নদীতে পৌঁছায়। পরে পুলিশ সেখান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি নদী থেকে তীরে তোলে।
উদ্ধারকালে দেখা যায়, আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বয়সী ওই ব্যক্তির গলায় একটি গামছা পেঁচানো ছিল। তার পরনে ছিল ফুল হাতা শার্ট ও হাফ প্যান্ট। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ