সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান
- আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড়, শাহ আরেফিন মোকামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লাউড়েরগড় বিওপি ক্যা¤েপর সদস্য এবং তাহিরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, অভিযানের সময় সম্ভাব্য চোরাচালানপ্রবণ এলাকা, শাহ আরেফিন মোকাম, সীমান্ত হাট, বাজার, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিবিড় নজরদারি চালানো হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন করা হয় এবং এ ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সতর্কতা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ