সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন
সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড়, শাহ আরেফিন মোকামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর লাউড়েরগড় বিওপি ক্যা¤েপর সদস্য এবং তাহিরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, অভিযানের সময় সম্ভাব্য চোরাচালানপ্রবণ এলাকা, শাহ আরেফিন মোকাম, সীমান্ত হাট, বাজার, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিবিড় নজরদারি চালানো হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন করা হয় এবং এ ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সতর্কতা প্রদান করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু