সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী, জলাবদ্ধ এলাকা পরিদর্শনে সংসদ সদস্য ও পৌর প্রশাসক

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ১০:৪২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী, জলাবদ্ধ এলাকা পরিদর্শনে সংসদ সদস্য ও পৌর প্রশাসক
স্টাফ রিপোর্টার ::
টানা বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ সংকুচিত হওয়া এবং নিচু এলাকার কারণে সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েন পৌরবাসী। বিশেষ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনপাড়া এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছিল। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত টানা বৃষ্টির ফলে পশ্চিম নতুনপাড়ার অলিগলি হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। প্রধান সড়কের গোসাইবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছে। অনেক নিচু বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। স্থানীয় বাসিন্দা বিমান মৈত্র বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ঘর থেকে থালা-বাটি দিয়ে পানি সেচে বের করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। মুদি দোকানি সজল রায় জানান, পানি জমে থাকায় ক্রেতারা দোকানে আসতে পারছেন না। এমনকি রিকশাচালকরাও এলাকায় প্রবেশ করতে অনাগ্রহী হওয়ায় ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতার সার্বিক বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালি কৃষ্ণ পাল বলেন, পৌরসভা থেকে কিছুদিন আগেও ওই এলাকার ড্রেনগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এলাকাটি ভৌগোলিকভাবে নিচু হওয়ায় সাময়িকভাবে পানি জমে থাকে। জলাবদ্ধতা নিরসনে আমরা দ্রুতই আরও প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। তবে কর্তৃপক্ষের আশ্বাসকে পর্যাপ্ত মনে করছেন না ভুক্তভোগী এলাকাবাসী। তারা জানান, অস্থায়ী পদক্ষেপ নয় বর্ষায় বড় ধরনের বিপর্যয় এড়াতে জরুরি ভিত্তিতে পানিনিষ্কাশন এবং একটি স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এদিকে শনিবার বিকেলে জলাবদ্ধতা কবলিত শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। তাঁরা জামাইপাড়া, জামতলা, পিটিআই, তেঘরিয়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়টি শোনেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ও পৌর প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েছ, পৌর বিএনপির সদস্যসচিব মুর্শেদ আলম, যুবদল নেতা আকবর আলী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন বাকের, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, এমদাদুল হক শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক