সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

সেপ্টেম্বরে ৩১ ধর্ষণসহ ১৮৬ নারী নির্যাতন

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৪১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৪১:১৪ পূর্বাহ্ন
সেপ্টেম্বরে ৩১ ধর্ষণসহ ১৮৬ নারী নির্যাতন
সুনামকণ্ঠ ডেস্ক :: সেপ্টেম্বর মাসে ১৮৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ২১ জন কন্যাশিশুসহ ৩১ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় সংগঠনটি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) এই পরিসংখ্যান তুলে ধরে মহিলা পরিষদ। সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে ধর্ষণের শিকার ৩১ জনের মধ্যে মধ্যে ৫ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ৩ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ কন্যাশিশুসহ ৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ জন কন্যাসহ ১২ জন। এর মধ্যে ৪ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ১ জন কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ২ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৬ জন। পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ জন কন্যার অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৪ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প