সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

নৌকাডুবিতে নিখোঁজ আরও দু’জনের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:৩৭:১২ পূর্বাহ্ন
নৌকাডুবিতে নিখোঁজ আরও দু’জনের লাশ উদ্ধার
মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। গত শনিবার ভোররাতে মইয়ার হাওরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন। শনিবার নিখোঁজ পূর্ব ভবানীপুর গ্রামের অরুণ দেবনাথ (৪৫) ও সত্যেন্দ্র দেবনাথের (৬৫) লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার বেলা ১১টার দিকে হাওরে নিখোঁজ একই গ্রামের অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথের (৩৪) লাশ ভেসে ওঠে। স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা কবিন্দ্র দেবনাথ তার পুরাতন বাড়ি ছেড়ে স্থানীয় মইয়ার হাওরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে বসবাস করছেন। ৩১ জুলাই রাতে কবিন্দ্র দেবনাথের নতুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তাদের পুরান বাড়ির লোকজন গিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রাত প্রায় ৩টার দিকে দুটি ছোট নৌকাযোগে ১৭ জন নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে ৭ জনের নৌকাটি নিরাপদে পৌঁছলেও ১০ জনের নৌকাটি পথে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাতে থাকা ৬ জন তরুণ সাঁতার কেটে পাড়ে উঠে আসলেও বয়স্ক ৪ জন পূর্ব ভবানীপুর গ্রামের সত্যেন্দ্র দেবনাথ (৬৫), অরুণ দেবনাথ (৪৫), তার ভাই অধীর দেবনাথ (৩৫) ও হেমেন্দ্র দেবনাথ (৩৪) পানিতে তলে যান। গত ১ আগস্ট শনিবার জগন্নাথপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দলের সাথে স্থানীয় লোকজন দিনব্যাপী উদ্ধার অভিযান চালান। অভিযানে অরুণ দেবনাথ ও সত্যেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ২ আগস্ট রোববার অধীর দেবনাথ ও হেমেন্দ্র দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু