সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৬ লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৪৩:৩৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৬ লাখ টাকার ক্ষতি
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে অগ্নিকান্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানাযায়, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তার মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। এক সপ্তাহ আগে সাজনা বেগম বসতঘরটি তালা দিয়ে স্বামীর বাড়িতে চলে যান। রোববার রাত ৮টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান আশিক আলী। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকা-ে সাজনা বেগমের দুটি কক্ষ ও পাশের আব্দুল জলিলের গরুঘর ও লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সাজনা বেগম জানান, কিভাবে আগুন লেগেছে জানি না। ঘরটি তালাবদ্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স