সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

তাহিরপুরে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
তাহিরপুরে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। সামাজিক সংগঠন স্বপ্নের সন্ধান যুব ফোরাম-এর তথ্যের ভিত্তিতে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে এবং মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেয় অভিভাবকদের কাছ থেকে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চিকসা গ্রামের কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। বাড়িতে লাইটিং গেটসহ বিয়ের প্রস্তুতি স¤পন্ন করা হচ্ছিল এবং বরযাত্রীর আগমনের অপেক্ষা চলছিল। এ সময় বাল্যবিবাহের খবর পেয়ে স্বপ্নের সন্ধান যুব ফোরামের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন ও তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কিশোরীর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বাল্যবিবাহের আইনগত, সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একপর্যায়ে অভিভাবকরা বিয়ের আয়োজন বন্ধে সম্মত হন এবং মেয়ের আইনগত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিত মুচলেকা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ স¤পাদক সজিবুল ইসলাম, সহ-সভাপতি মুকছিনা আক্তার, সদস্য মানিক মিয়া, আবু সাইদ, মারিয়া, হালিমা, আলো, বিউটি ও রাশিয়া বেগম উপস্থিত ছিলেন। স্বপ্নের সন্ধান যুব ফোরামের নেতারা বলেন, বাল্যবিবাহ সমাজের একটি বড় সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে পরিবার, সমাজ এবং তরুণদের সম্মিলিতভাবে সচেতনতা বাড়াতে হবে। ভবিষ্যতেও বাল্যবিবাহ, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। পাশাপাশি মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে, যাতে মেয়ের আইনগত বয়স পূর্ণ হওয়ার আগে তার বিয়ে না দেওয়া হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, তাহিরপুরে কোনোভাবেই বাল্যবিবাহ হতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সব ধরনের অনিয়মের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান