সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিকে ‘জীবিত দাফনের’ হুমকি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১০:১৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১০:১৪:০২ পূর্বাহ্ন
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিকে ‘জীবিত দাফনের’ হুমকি
সুনামকণ্ঠ ডেস্ক :: হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা কামরুল ইসলাম খাঁন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। গত রোববার থানায় করা জিডির আবেদনে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ওই দিন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পান, মাওলানা কামরুল ইসলাম খাঁন তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে শাহ রাজিব আহমেদ রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দিয়েছেন। এতে তিনি, তার ভাই ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়। জিডিতে অভিযোগ করা হয়, মাওলানা কামরুল ইসলাম খাঁন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল, কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, এসব পোস্টের কারণে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলে আবেদনকারীর দাবি। পাশাপাশি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য এমন হুমকির কারণে তার ভাই ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে বিষয়টি যেন আইনগতভাবে নথিভুক্ত থাকে, সে কারণেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে অভিযোগে উল্লিখিত মাওলানা কামরুল ইসলাম খাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তার রাজনৈতিক পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু