সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১২:১৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১২:১৮:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন
স্টাফ রিপোর্টার::
চুলায় গ্যাসের চাপ নেই, সিএনজি পা¤েপ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা - দুই দিকেই ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জের মানুষ।
মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় পাইপলাইনের গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক বাসাবাড়িতে রান্না ব্যাহত হয়েছে। দুপুরের পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। একই সঙ্গে গ্যাসের সংকটে সিএনজি পা¤পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিক ও চালকেরা। একপর্যায়ে গ্যাসের দাবিতে শহরের একটি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধও করেন পরিবহন শ্রমিকেরা।
গ্রাহকদের অভিযোগ, মঙ্গলবার সকালে কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুর ১টার পর থেকে গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। বিকেল পর্যন্ত অনেক এলাকায় চুলার আগুন নিভু নিভু করে জ্বলেছে। এতে সময়মতো রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। কোনো কোনো এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় পরিবারের সদস্যদের দুপুরের খাবারও খেতে পারেননি।
এদিকে গ্যাসের সংকটে শহরের সিএনজি পা¤পগুলোতেও দেখা দিয়েছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাক্সিক্ষত পরিমাণ গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহন শ্রমিকেরা। মঙ্গলবার গ্যাস না পাওয়ার প্রতিবাদে সিনথিয়া ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, কয়েক দিন ধরে গ্যাসের সংকট চলছে। দিনের বড় একটি সময় পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে গাড়ি চালাতে না পেরে কর্মহীন সময় কাটাতে হচ্ছে অনেক শ্রমিককে।
পরিবহন শ্রমিক আলাল হোসেন বলেন, পাম্পে সারাদিন বসেও গ্যাস পাইনি। বিকেলে গ্যাস দেওয়া হলেও চাপ ছিল খুবই কম। ১৫০ থেকে ২০০ টাকার গ্যাসে কয়েক ঘণ্টাও চলা যাবে না। আমার মতো অনেক শ্রমিক বিপদে আছেন। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে চলা দায় হয়ে যাবে।
শহরের বড়পাড়ার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, সারাদিন গ্যাসের জন্য রান্না করতে পারিনি। পরিবারের সবাই দুপুরের খাবার খেতে পারেনি। বিকেল ৫টার পর গ্যাসের চাপ কিছুটা বাড়লে অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে।
আরেক বাসিন্দা রুনু মিয়া বলেন, কারেন্ট নাই, গ্যাস নাই - কীভাবে চলব আমরা? এতদিন বিদ্যুতের সমস্যায় ছিলাম, এখন নতুন করে গ্যাসের সমস্যা শুরু হয়েছে। জানি না আর কতদিন ভুগতে হবে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের সুনামগঞ্জের আবাসিক প্রকৌশলী (আবিকা) প্রধান মো. মেহেদী হাসান বলেন, গ্যাসের সমস্যা শুধু সুনামগঞ্জে নয়, এটি জাতীয় সমস্যা। সুনামগঞ্জে গ্যাস পাম্প ও আবাসিক এলাকায় স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন জালালাবাদ গ্যাসের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন