সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

অবৈধভাবে বালু উত্তোলন ছাতকে ২১ ড্রেজার জব্দ, গ্রেপ্তার ৯

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৩০:৫৩ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন ছাতকে ২১ ড্রেজার জব্দ, গ্রেপ্তার ৯
ছাতক প্রতিনিধি :: ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়দের দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে ২১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ছাতক নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীর গেদুর ডালা এলাকার কলাবাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় এলাকাবাসীও পুলিশকে সহযোগিতা করেন। নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী চেলা নদীর ওই এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীর ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় এসব স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ভুক্তভোগী গ্রামবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। পাশাপাশি অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের কো¤পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাদেক মিয়া (২২), খায়েরগাঁও গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে মো. হোসেন মিয়া (৩৩), ইসলামপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭), তৌফিক মিয়ার ছেলে সুমন মিয়া (৩১), মধ্য রাজনগর গ্রামের মৃত জিল্লুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২৬), মোস্তফানগর গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৩১), মৃত আলিম উদ্দিনের ছেলে রাজ্জাক মিয়া (৩১), নয়া গাঙ্গেরপাড় গ্রামের তারা মিয়ার ছেলে তারেকুল ইসলাম তারেক (২৭) এবং টুকেরগাঁও গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৩০)। অভিযানে ২১টি ড্রেজার মেশিন জব্দ ও নয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার মসজিদ, মাদ্রাসা ও মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। গ্রামবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, নদী, পরিবেশ ও সরকারি স¤পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস