সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোর নিহত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ১০:৫০:৪১ পূর্বাহ্ন
শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোর নিহত
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় গোসল করতে নেমে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই কিশোর হলেন উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের জলাশয়ে গোসল করতে যায় দুই কিশোর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত একটি খুঁটির সং¯পর্শে এলে তারা বিদ্যুৎ¯পৃষ্ট হয়। এরপর তারা আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক জানান, দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। এরপরও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জামিল বলেন, বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস