সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৩৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৩৮:১২ পূর্বাহ্ন
তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে অভিযান চালিয়ে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন (পাতার) বিড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। বৃহ¯পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়। গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি (মানিক তাহিরপুর) ও মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানসংশ্লিষ্টরা জানান, ফকিরনগর গ্রামের শব্দর আলীর ছেলে আব্দুল কুদ্দুসের বাড়িতে ভারতীয় বিড়ির একটি চালান মজুত রয়েছে - এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। অভিযানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কুদ্দুস পালিয়ে যান। পরে উদ্ধার করা ভারতীয় বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজলের কাছে হস্তান্তর করা হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল বলেন, উদ্ধার করা ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর