সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪২:৫০ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, সুনামগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্য ও আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনের মূল চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল ও অ্যাডভোকেট শেরেনূর আলী। এছাড়া বক্তব্য দেন জুলাই যোদ্ধা ফয়সল আহমদ, জহুর আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত পুনর্বাসন ও শহীদ পরিবারের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পরে জুলাই যোদ্ধা ও উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর