সুনামগঞ্জ , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

সোনালী চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সভা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৪:৪২ পূর্বাহ্ন
সোনালী চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সভা
ছাতক প্রতিনিধি :: ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী নাছিমপুর বাজারে সোনাপুর, কলাবাগান, কাজিরগাঁওসহ সোনালী চেলা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বুধবার (৫ আগস্ট) বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় এলাকাবাসী, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম এর সভাপতিত্বে এবং মো. রশিদ আহমদ ও হাফিজ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. খলিলুর রহমান। এসময় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য হাফিজ ফয়াজ উদ্দিন, চাইরগাঁও গ্রামের নুরু মিয়া, রহমতপুরের আবুল বাশার, হাজী জালাল উদ্দিন, নাছিমপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি আপ্তাব উদ্দিন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. নওশাদ জামিল ও মো. রুবেল আহমেদ, ২ নম্বর নরসিংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইসরাইল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রউফ, হাফিজ গিয়াস উদ্দিন, মো. কালাম মিয়া, আব্দুল মতলিব, মো. হুশিয়ার আলী, ডা. চমক আলী, ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, শাহজাহান মিয়া, মতছির আলী, সোনালী চেলা বালু-পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ স¤পাদক মো. মুহিবুর রহমান, সহ-সাধারণ স¤পাদক রায়হান হোসেন, কোষাধ্যক্ষ রজিবুল ইসলাম, শাহিন আহমদ, কাউছার আহমদ, লিলু মিয়া, ফজল উদ্দিন, সাইদুর রহমান, শামীম আহমেদ, শিপন মিয়া, নিয়াজুল মিয়া, ফারুক মিয়া, ফজল করিম, সমশের আলীসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে সোনালী চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি, বসতভিটা ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ড্রেজার অপসারণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত