সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৫৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৫৯:৪৩ পূর্বাহ্ন
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ৬টি সংস্কার কমিশনের কাজ শুরু করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের গঠিত ৬ কমিশনের কাজ ১ অক্টোবর থেকে শুরু করা কথা বলা হয়েছিল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাল থেকে ৬ কমিশনের কাজ শুরুর কথা। কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন। তাদের মতামত চাওয়া হবে। তারপর চূড়ান্তভাবে কাজ হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন পর্যন্ত দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স