দিরাই প্রতিনিধি::
দিরাই পৌরশহরের ঘাগটিয়া গ্রামের পশ্চিম হাটির বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। উদ্বোধনী বক্তৃতায় নাছির উদ্দীন চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। হাওরপাড়ের কৃষকের উন্নয়নে নদী খননসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। জীবনের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই। আপনারা আমাকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করবেন এ আমার বিশ্বাস। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী
- আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:১৭:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১০:১৮:৩৫ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি