সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১

জগন্নাথপুরে ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ইউপি সদস্যকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রবীণ ইউপি সদস্য মো. তেরা মিয়াকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন গ্রামবাসী। প্রতিবাদের অংশ হিসেবে ৭ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় বাগময়না গ্রামে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মো. তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি সাইফুর রহমান মাখন, আকমল হোসেন, জিয়াউর রহমান, এরশাদ মিয়া প্রমুখ। এ সময় গিয়াস উদ্দিন সারেং, চমক আলী, আবদুল ইজাজ, আমির উদ্দিন, এলেমান মিয়া, নজির উদ্দিন, আবদুর রহিম, মিজাজুল ইসলাম, এনাম মিয়া, স্বপন মিয়াসহ স্থানীয় প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি ইউপি সদস্য তেরা মিয়াকে নিয়ে অপপ্রচারের ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি একজন সৎ এবং সজ্জন মানুষ। তিনি কোন প্রকার অনিয়ম দুর্নীতি করতে পারেন না। এমন মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। ইউপি সদস্য মো. তেরা মিয়া বলেন, বিগত নির্বাচনে আমার সাথে পরাজিত ব্যক্তি তার লোকদের মিথ্যা তথ্য দিয়ে আমার মানহানি করার লক্ষ্যে অপপ্রচার করেছে। যা গ্রামবাসী মেনে নিতে পারছেন না। ফলে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ২০২৫/২৬ অর্থ বছরে সালুয়া নদী পাওয়ার পাম্প থেকে রাসেলের বাড়ি পর্যন্ত ৪ লাখ টাকার কাজ, রাসেলের বাড়ি থেকে স্বজনশ্রী নয়াপাড়ার সামন পর্যন্ত আরো ৪ লাখ টাকার মাটি কাটার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া স্বজনশ্রী সড়ক থেকে হিরা মিয়ার বাড়ি পর্যন্ত আরো ২ লাখ টাকার মাটি কাটার কাজ শেষ হয়েছে। এখানে আমি নিজ খরচে জনস্বার্থে অতিরিক্ত কাজও করেছি। যা বর্তমানেও দৃশ্যমান আছে। এসব কাজে নাকি আমি অনিয়ম-দুর্নীতি করেছি বলে জাকির হোসেনসহ তার লোকদের দিয়ে অন্য রাস্তার ছবি আমার রাস্তার কাজ দেখিয়ে মিথ্যা অপপ্রচার চালায়। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আমি এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত মোকাবেলা করবো ইনশাল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স