সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন
অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়–কা গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা অতিরিক্ত বিদ্যুৎ বিল, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সেবার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার (৭ আগস্ট) চরবাড়–কা পয়েন্টে শতাধিক গ্রাহক একত্রিত হয়ে অভিযোগ করেন, তাদের অনেকের বিদ্যুৎ বিল প্রকৃত ব্যবহারের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি আসছে। পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। গ্রাহকরা আরও বলেন, নিয়মিত ও নির্ভুলভাবে বিদ্যুৎ বিল প্রস্তুত, অযৌক্তিক বিলের তদন্ত, লোডশেডিং কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নছিব আলী, রইছ আলী, ইঞ্জিনিয়ার নোয়াব আলী, মঞ্জুর মিয়া, সফিকুল হক, ছোরাব আলী, মনির উদ্দিন, মন্নান, গিয়াস উদ্দিন, তৌমুছ আলী, আনোয়ার হোসেন, লাক্কি মিয়া, লালি বেগম, কাওছার আহমদ, হাসান আহমদ, রিয়াজ উদ্দিন, এরশাদুর রহমান, মোহাম্মদ আলী, কবির আহমদ, দোলাল, আমজাদ আলী, মাসুক মিয়া, মিনহাজ উদ্দিন, ফজল উদ্দিন, সোহাগ মিয়া, দিলোয়ার হোসেন, মঈনুল হোসেন, আইজুল হক, আনছার আলী, বাতির মিয়া, ছানা উল্লাহ, কালা শাহ, মর্তুজ আলী, আরজু মিয়া, সজিব, জুবেল মিয়া, সাদিক মিয়া, আব্দুর রাজ্জাক, সাজু মিয়া, সেলিম মিয়া, বাতির আহমদ, রাজু মিয়া, আরজু (২), ইকরাম উদ্দিন, হাফিজ উদ্দিন, জমির হোসেন, জাবেদ আহমদ, শাহীন মিয়া, আব্দুল কাদির, মাসুক মিয়া, জামাল উদ্দিন, জাকার উদ্দিন, মাসাদুল, কালো মিয়া, বিলাল মিয়া ও আব্দুল জমিরসহ শতাধিক গ্রাহক। এ বিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মির্জা কে. ই. তুহিন বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি জানান, যেসব গ্রাহকের বিল অস্বাভাবিক এসেছে, তারা অফিসে যোগাযোগ করলে তদন্ত সাপেক্ষে বিল পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স