সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাঁদাচানপুর এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে.। বৃহস্পতিবার (৬ আগস্ট) হাদা-ইসলামবাজারের হাঁদাচানপুর মসজিদ মার্কেটের দোকানের সামনে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাঁদাচানপুর গ্রামের আকদ্দছ আলী (৬০) একই গ্রামের সিরাজ মিয়ার কাছে কিছু টাকা পাওনা ছিলো। ওই পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা'র ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আকদ্দছ আলী (৬০),তকদ্দছ আলী (৬৫), লিটন মিয়া (৩৫)ও ছালিক মিয়া (৩৮) গুরুতর আ'হ'ত হন। স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধা'র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ছাতক থানার এসআই মো. রোমেন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সতর্ক অবস্থান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি