সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন
সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর রিমান্ডের এ আদেশ দেন। ওইদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এরপর গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এম সি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের পরে যে কয়জন প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি বাংলাদেশের নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। ২০০১ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ এম এম শাহীনের কাছে হেরে যান। এক-এগারোর সময় দলের সঙ্গে সুলতান মনসুরের দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের (গণফোরাম) প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। গত নির্বাচনে প্রার্থী হননি তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন